আবু আগে এইরকম ছিল না। যখন বিয়ে করে তার পর থেকে সে কিরকম যেন হয়ে যায়। আর তাই আবু জঙ্গি হওয়ার পিছনে তার স্ত্রীকে দায়ী বলে মনে করে শুক্রবার সাংবাদিকদের কাছে এইভাবেই নিজেদের অভিমত তুলে ধরেন আবু স্বজনরা। পাশাপাশি আবুর লাশ না নেওয়ারও ঘোষণা দেন তারা। তবে তারা আবুর দুই সন্তানের দায়িত্ব নিবেন বলে জানান
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের 'জঙ্গি আস্তানায়' পরিচালিত অভিযানে আবুল কালাম আজাদ ওরফে আবু ওরফে রফিকুল ইসলামসহ ৪ জঙ্গি নিহত হয়। সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।
সুমাইয়া ও সাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার নিজ বাড়িতে জঙ্গি আবুর খালাতো বোন ইনজিমার বলেন, 'ভাবীর কারণে আমার ভাইয়ের (আবু) আজকে এই পরিণতি হল।'
শ্বশুর বাড়ির লোকজন আবুকে খারাপ করেছে বলেও দাবি করেন ইনজিমার। তিনি আরও জানান, দুই ভাতিজির দায়িত্ব তারা নেবেন। নিজেদের মতো করে মানুষ করবেন তাদের।
জেড





