ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬০ কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ ও চালকদের।
বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চললেও রাত সাড়ে ১০টার পর থেকে এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৬০ কিলোমিটার যানজটের কারণে নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা।
এমএনজে





