আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সেই ভুল সিদ্ধান্তের কারণে তারা ছিটকে পড়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ওই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তারা ভেবেছিল নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও-পোড়াও করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে সরকারের পতন ঘটানো যাবে।
তিনি আরো বলেন, জনগণ তাদের সেই ভুল কর্মসূচিতে সাড়া দেয়নি। সে কারণে আজ তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ গিয়াস উদ্দিন পিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহামুদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান খান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এম এ





