বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওরের নজর খালি বেড়ি বাঁধ ভেঙে ৩’শ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে ।

হাওর পাড়ের কৃষকা  মতি মিয়া ও দিন ইসলাম জানান, গোলাবাড়ি সংলগ্ন নজরখালি বাধটি প্রবল পানির তোড়ে মঙ্গলবার  ভোরে হঠাৎ বাঁধ ভেঙ্গে যায়। এতে প্রায় ৩’শ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএন আর এস টাঙ্গুয়া হাওর বেড়ি বাঁধটি নির্মান করেছিল।

স্থানীয়দের অভিযোগ, টেকসই না হওয়ায় পানির তোড়ে বাঁধটি ভেঙে যায়।

তবে সিএনআরএস  তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ বলেন, তারা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম করেনি।

দায়িত্ব প্রাপ্ত জেলা প্রসাশনের নির্বাহী মেজিস্ট্রেট দিপঙ্কর বলেন, টানা বর্ষণেও নদীর পানি বৃদ্ধির কারণে বাধ   ভেঙ্গে ফসল তলিয়ে গেছে। তবে কৃষি অফিসের জরিপ ছাড়া ক্ষতির পরিমাণ উল্লেখ করা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বাধ ভেঙ্গে যাওয়ার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে ।

জেআই