গাইবান্ধায় জমি নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিজার রহমান (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী বুলবুলি বেগমসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ নিহত আজিজার রহমানের সাথে ৩ শতক জমি নিয়ে প্রতিবেশি আনোয়ারুল ইসলামের বিবাদ চলে আসছিলো। ঘটনার দিন বিবাদমান জমিতে নেমে সে দখল নিতে যায়। এ সময় আজিজার রহমান বাধা দিতে গেলে আনোয়ারুল ও তার লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

কেএইচ