আজ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এর সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়ান দিবস যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালন না করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবববন্ধনে বক্তব্য রাখনে দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ খান, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মোঃ মহিউদ্দীন আহমেদ, শিক্ষক নেতা সামছুল আলম, অধ্যক্ষ কাজী বাকী বিল্লাহ, ছাত্রনেতা আলাউদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বক্তাগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সদস্যগণ জাতীয় কবির মাজারে শ্রদ্ধা না জানানোয় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “জাতিসত্ত্বার বিকাশে নজরুলের চেতনাকে লালন করলে সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা নির্মুল হবে। জাতীয় কবিকে সম্মান না জানানো জাতীয় লজ্জা।” জাতীয় কবিকে যথাযোগ্য সম্মান প্রদর্শনে অবহেলা দুঃখজনক, লজ্জাজনক ও হতাশাব্যঞ্জক।
বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাতীয় কবির প্রতি অবহেলা সরকারের সাম্প্রদায়িক আচরণের বর্হিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জাতীয় কবির মাজারে না গিয়ে জাতীয় কবিকে নয় জাতিকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে।” মন্ত্রী সভার সদস্যরা ব্যক্তি বন্দনায়রত থেকে জাতীয় চেতনাকে পদদলিত করছেন। জাতীয় কবির মর্যাদা দানে নূন্যতম মনোযোগ নেই। এটি দুঃখজনক।
নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন আগামী দিনে জাতীয় কবির জন্ম-মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, “ জাতীয় কবিকে সম্মান প্রদর্শনে ব্যর্থ হলে, জাতিসত্ত্বার বিকাশ ও জাতীয় চেতনার বিকাশ হবে না।”
ইআর/এমবি





