মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর এলাকায় অটোবাইকের (ইঞ্জিনচালিত অটোবাইক) ইঞ্জিনের সঙ্গে গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তুতা খলিফা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টোবাইকের চালকের পাশে বসে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ওই কৃষকের।
তুতা খলিফা মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাকছুদা জানান, সকালে তিনি খেতের সবজি (মানিকগঞ্জ কাঁচাবাজারে) বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথে গায়ের চাদর ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে তার গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমই





