বাগেরহাট বাস টার্মিনাল এলাকা থেকে এক হাজার চারশ ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে বাগেরহাট বাস টার্মিনালের উত্তর পাশে মুসলিম হোটেলের কাছ থেকে তাদের ‍আটক করে।

এরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভায়জুরা এলাকার হাবিবুর রহমান শেখের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৬) ও একই উপজেলার কাঠালতলা এলাকার প্রয়াত আসমত আলী শেখের ছেলে মো. মন্টু শেখ (৪৯)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।

র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নূরুজ্জামান জানান, উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য প্রায় চার লাখ ৪৭ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা করে সন্ধ্যায় বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ওএফ