নওগাঁর রাণীনগর খাতিজা আক্তার (১৩) নামের এক নবম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার কামতা গ্রামে এঘটনা ঘটে। খাতিজা আক্তার উপজেলার কামতা গ্রামের আতোয়ার আলীর মেয়ে।

জানা যায়, রাতে খাতিজা আক্তার তার নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী রাণীনগর থানার এস,আই রইচ উদ্দীন হাজারী জানান, খবর পেয়ে খাতিজা আক্তারের মরাদেহ ময়না তদন্তের জন্য নওগাঁর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।

রাব্বী/এমই