ঢাকার অদূরে সাভারের রাজাশন এলাকায় পরকিয়া প্রেমের জের ধরে খুন হয়েছেন এক কুয়েত প্রবাসী। প্রবাসীর নাম কোরবান আলী (৪০)। পরকীয়ার কথা জানতে পারলে কোরবানের স্ত্রী কহিনুর বেগম ও তার প্রেমিক ইউনুস (৩৫) দুজন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বুধবার সকালে রাজশন এলাকার মিটন পূর্বপাড়া মহল্লায় নিহত প্রবাসীর বাড়িতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের স্ত্রী কহিনুর বেগমে আটক করলেও প্রেমিক ইউনুস আলী পালিয়ে যায়। হত্যাকারী ইউনুস আলী রাজাশন এলাকার নুকু উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বলেন জানান, দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী কোরবান আলীর স্ত্রী কোহিনুর বেগমের সঙ্গে একই এলাকার ইউনুস আলীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি স্বামী টের পেয়ে গেলে বুধবার সকালে প্রেমিক ইউনুসকে নিজের ঘরে ডেকে নেয় কোহিনুর। এ সময় কহিনুরের সহায়তায় প্রবাসী স্বামী কোরবান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রেমিক ইউনুস।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে কুয়েত প্রবাসী কোরবান আলীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইআর





