যশোরের অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তানভীরের অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা ।

তানভীরের নানী জানায়, গত ১০ ফেব্রুয়ারি বুধবার যোহরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ছাদে উঠে অসাবধানতাবশত পড়ে যাওয়ার উপক্রম হলে বিদ্যুতের তার ধরে বসে এবং ছিটকে পড়ে যায়।

তানভীর এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তানভীর নানা বাড়িতে আশ্রিত। তার পিতা বাবুল খন্দকার নানা বাড়িতে সামাণ্য এক টুকরো জামির উপর বাঁশের বেড়া দিয়ে কোনো রকম একটা কুঁড়ে ঘরে বসবাস করছে। বাবুল খন্দকার কখনো দিনমুজুর আবার কখনও বা প্রাইভেট মিলের শ্রমিক। সামান্য ১২০/১৫০ টাকা মুজুরিতে কাজ করে যা উপার্জন হয় তা দিয়ে ছেলের চিকিৎসা করাতে পারছে না। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কয়েকদিন চিকিৎসা চলেছে।

এখন তার চিকিৎসার জন্য কোনো অর্থ তাদের কাছে নেই বলে অঝোরে কেঁদে বলছিলেন ছেলেটির মা সাজু বেগম। অর্থের অভাবে চিকিৎসাসহ বন্ধ রয়েছে স্কুলের খেলাপড়া।

চিকিৎসক জানিয়েছেন, তার ডান হাতের কুনুই কেটে ফেলতে হবে। এ জন্য কমপক্ষে ৩ মাস হাসপাতালে থাকতে হবে। তার চিকিৎসার সহায়তায় ০১৯৩৫৭৭৪৩১৪ বিকাশ নম্বরে অথবা ০১৯৪০৫২৭৫৬২ নম্বরে যোগাযোগের করা যেতে পারে।

এমএম