আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৩%
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৪৬ মিনিটে।
আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর এবং চুয়াডাঙ্গায়: ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে: ৭৮ মিলিমিটার।
এনএইচ





