পারিবারিক কলহের জের ধরে চাঁদপুর সদর উপজেলার পাঁচ নম্বর রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে সুমন শেখ (৩০) নামে এক যুবক তার শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন।

সোমবার ভোরে তাদের হত্যা করা হয়। ঘটনার পর থেকে সুমন পলাতক।

নিহতরা হলেন- ওই গ্রামের ইকবাল হোসেন ভুলু (৪৫) ও তার স্ত্রী মামতাজ বেগম (৪০)। এসময় সুমন তার স্ত্রী শারমিন আক্তার লাকিকে (২২) কুপিয়ে আহত করেন।

নিহতদের ছেলে আলাউদ্দিন সাগর ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ