যশোরের শার্শায় ট্রাক্টর উল্টে আহত কৃষক আরিজুল ইসলাম (৪০) আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বায়শা গ্রামে মাটি আনার সময় ট্রাক্টর উল্টে সে আহত হয়। সে ঐ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিততের ভাই আরিফ হোসেন বলেন, আরিজুল ইসলাম একজন কৃষক। বুধবার বিকেলে তিনি বায়শা গ্রামে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছিলেন। রাস্তার মোড়ে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায় এবং তিনি চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নাছির/এমবি