স্ত্রী রাবেয়া আক্তার (২২) কে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার পাষণ্ড স্বামী। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নিজ ঘর থেকে রাবেয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার সাভার উপজেলার জিরাবু কাঠগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মিল শ্রমিক আলমাস উদ্দিনের (৩০) সঙ্গে এক বছর আগে নরসিংদীর মনোহরদী উপজেলার সৈয়দারগাঁও গ্রামের মতিউর রহমানের মেয়ে রাবেয়া আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর স্ত্রী রাবেয়াসহ আলমাস ভালুকা উপজেলার মাস্টারবাড়ি গ্রামের জহিরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে স্থানীয় পাইনিউয়ার টেক্সটাইল মিলে কাজ করে আসছিল।

বৃহস্পতিবার সকালে বসতঘরের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রাবেয়ার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী আলমাস পলাতক রয়েছেন। লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ আবু সাদেক জানান, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমকে