বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের বাজেট বাস্তবায়িত হলে সংরক্ষিত হবে দেশিয় শিল্প, সেই সাথে সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য।

বৃহস্পতিবার সন্ধ্যায়, বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। এসময় বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ ভাগ অর্জন এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনকে বাস্তবায়নযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বর্তমানে যে বাজেট ঘোষণা দেয়া হয়েছে সেটি বাস্তবায়ন যোগ্য। আর রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

বাজেটের কোনো প্রভাব বাজারে পড়বে কিনা এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজেটের কোনো প্রভাব বাজারে পড়বে না। এখানে নিত্য-পণ্যের কোনো জিনিসের উপর স্পর্শ করা হয়নি। ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যাটের জন্য যারা আতঙ্কিত ছিল সেই প্যাকেজ ভ্যাট রাখা হয়েছে তাদেরকে ৩৬ হাজার টাকা পর্যন্ত অব্যাহত দেয়া হয়েছে।’

ওএফ