অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ’ নির্বাচনের দাবিতে ২০ দলীয় ঐক্যজোট ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেছে ২০ দল ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড।
সোমবার সকাল ৮ টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে মগবাজার চৌ-রাস্তায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে রেলগেইটে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, থানা জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা মহানগর পূর্ব শিবিরের সেক্রেটারী সিয়াম রেজা, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, জামায়াত নেতা মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, যুবনেতা মনির উদ্দিন মনি, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ইআর





