সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশার চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় দিকে নগরবাড়ী-বোলায়িলা সড়কের বোয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ইমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এআই/ এআর





