দিনাজপুরে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম শাকিবুলরেজাকুশল (২২) বলে জানা যায়।
আটক শাকিবুল রেজা কুশল দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার সাদিউর রেজার ছেলে।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টায় বাহাদুর বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কুশল সম্প্রতি দিনাজপুর স্টেশন রোড এলাকায় অবস্থিত আবাসিক হোটেলে ছিনতাইকালে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
পরে তাকে আদালতে পাঠালে আদালত জেলে পাঠানোর নির্দেশ দেন। জেল থেকে মুক্ত হওয়ার পর আবারও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়েন তিনি।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সূত্রে জানা যায়, ছিনতাইকারী সাকিবুল রেজা কুশল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবের ভাগ্নে।
এসএইচ





