৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরন, সিলেকসন গ্রেডও টাইম স্কেল প্রদানের দাবীতে ভোলায় প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করেছে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্বারকলিপি প্রদান করে তারা।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ঘোষিত বেতন কাঠামোতে সবোর্চ্চ স্তরের কর্মকর্তা ও সর্বনিম্নপর্যায়ের কর্মচারীদের মধ্যে এক ধরনের বেতন বৈষম্য করা হয়েছে। এই বেতন বৈষম্য দূর করে ১৯৭৩ সালের ১০ ধাপে বিন্যাস করাপুলিশের ন্যায় রেশন দেয়া, শতভাগ বাড়ীভাড়া,চিকিৎসা ভাতা,সন্তনদের শিক্ষাভাতা বাড়ানোর দাবী জানান।

তা না হলে যে উদ্দেশ্য নিয়ে বেতন ভাতা পরিবর্তন করা হয়েছে তা বাস্তবায়ন করতে কঠিন হয়ে পরবে বলেও জানান বক্তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো: মহসিন, মো: নিয়াজ প্রমুখ।

এমএ