যশোরে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটক সন্ত্রাসী বিশু জেলার শার্শা উপজেলার ঘিবা গ্রামের আসমত আলীর ছেলে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক জানান, চাঁচড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি সময় বেনাপোল থেকে ছেড়ে আসা (নাটোর-ব-১১-০০০৮) বাসে অভিযান চালানো হয়।
এসময় বাসযাত্রী বিশুর শরীররে তল্লাশি চালিয়ে তার বাম পায়ে বিশেষ অবস্থায় বাধা অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





