লালমনিরহাটের আদিতমারীতে সাড়ে ৩শত বোতল ফেন্সিডিলসহ আমির হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (২০মে) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবগত রাত তিনটার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব-শালমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমির হোসেন ওই উপজেলার কুটির বাড়ির এলাকার নবাব আলীর ছেলে।
লালমনিরহাট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব-শালমারা এলাকায় শনিবার দিবগত রাত তিনটার দিকে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে আটক করলে তার কাছ থেকে ৩'শত ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
লালমনিরহাট অতিরিক্ত (পুলিশ সুপার) সুশান্ত সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নুরনবী সরকার/এসএম





