জামিনে মুক্তি পাওয়ার পর পাবনা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমকে জেল গেট থেকে পুলিশ পুনরায় আটক করেছে বলে অভিযোগ করেছে পাবনা জেলা জামায়াত।
তবে, তাদের অভিযোগ অস্বীকার করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার শাহা বলেন, এ ধরণের আটকের বিষয়ে আমরা কিছু জানি না।
বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১৬ মার্চ বুধবার আব্দুর রহিমের মুক্তির আদেশ ঢাকা কেন্দ্রীয় করাগারে পৌঁছালে আনুমানিক বেলা ৩ টার দিকে জামিনে মুক্তির সময় পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পূর্ব থেকেই অবস্থান নেয়া এক দল পুলিশ সদস্য তাকে পুনরায় গ্রেফতার করে বুধবার রাতেই তাকে পাবনা নিয়ে আসা হয়।
আমাদের জানা মতে বর্তমানে তিনি বেলা ১২ টার সময় পর্যন্ত পাবনা ডিবি হেফাজতে আছেন।তবে, পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস আটকের কথা অস্বীকার করেছেন।
এসটি





