একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন জেল সুপার জাহাঙ্গীর কবির।

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে কারাগারে ফেরেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাহী আদেশের কপি নিয়ে একটি কালো রঙের ব্রিফকেস হাতে কারাগারে ঢোকেন জেল সুপার।

এদিকে নিজামীর পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ। তারা এখন কারাগারের পথে রয়েছেন।

এমবি