ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ সোমবার বিকালে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিকুল ইসলাম (৪০), একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে লিলর আলী (৪৫),

কুলিকুণ্ডা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে বায়েজিদ মিয়া (২৫), একই গ্রামের তাহের মিয়ার ছেলে জাহের মিয়া (৩৫) ও আবদুল হাই ভূঁইয়ার ছেলে অলি আহাদ ভূঁইয়া(২৮)।

এর আগে রোববার দিনগত রাতে পুলিশ গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এআর