খানা খন্দে ভরা রাস্তা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা আর রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাধারণ মানুষের জীবন। দীর্ঘদিন যাবৎ রাস্তা মেরামত না করায় ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যায় পড়েছেন পৌরবাসী।

জেলার পৌরসভাটি ১৯৮৫ সালে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত করা হলেও ময়লা আর আবর্জনা পড়ে থাকতে দেখা যায় শহরের বিভিন্ন এলাকায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভাঙ্গাচোরা ড্রেন আর খানা-খন্দে ভরা রাস্তা এখন হয়ে উঠেছে পৌরবাসীর দুর্ভোগের কারণ। এদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরের প্রধান প্রধান সড়কগুলোতে।

এলাকাবাসীরা জানান, 'সকল রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে আছে। আমার বোধগম্য নয় যে মেয়র কি করেন।'

তারা আরও বলেন, 'নির্বাচনের সময় যখন প্রার্থী থাকে তখন নানা রকম আশ্বাস দেয়। কিন্তু ইনি মেয়র হওয়ার পর আমাদের জন্য কোন কাজ চোখে পড়েনি।'

অন্যদিকে সমস্যার কথা স্বীকার করলেও এলাকার উন্নয়ন করেছেন বলে দাবি করেন পৌর মেয়র।

চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন, প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন আমি করেছি। আমার প্রাধান্য ছিল বস্তি এলাকা। পিটিআই বস্তি, জিয়া নগর বস্তি, জোড়বাগান বস্তি দেখলেই যে কেউ বুঝতে পারবে আমি কতটুকু উন্নয়ন করেছি।

১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত নবাবগঞ্জ পৌরসভাটির যাত্রা শুরু হয় ১৯০৩ সালে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই