দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলা ঘুঘরাতলীর আমেনা বাকী মহাবিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান রাইজিংবিডিকে জানান, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
অজ্ঞাত লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বিষ পান করেই সে আত্মহত্যা করেছে।
তবে এলাকার কেউ লাশটি শনাক্ত করতে পারেনি। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





