বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব অভিযান চালানো হয় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (২৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৮৩ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১৩৩ জন, গুলশানে ৫৬ জন, উত্তরায় ৫৪ জনসহ গোয়েন্দা বিভাগ ৮ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা বড়ি, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭টি গুলি, ৬টি মুঠোফোন ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপি।

এনএইচ