নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান’র বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান মোল্যা বুধবার (২৫ জানুয়ারী) কালিয়া থাানায় সাধারন ডায়েরী করেছেন।

জিডি ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে চাচুড়ি ইউনিয়নের বনগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে গোয়াল ঘরে রাখা জালানী কাঠ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, গোয়াল ঘরে কোন গরু থাকে না। তাই সেখানে অনেক জ্বালানী কাঠ স্টক করা ছিল। পরিকল্পিতভাবে ওই ঘরে আগুন দেয়া হয়। প্রতিবেশিরা দেখতে পেয়ে চিৎকার দিলে সবাই ঘুম থেকে উঠে। স্থানীয়রা অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রন করেন।

ঘরটিতে কাঠ থাকায় এবং ঘটনা রাতে হওয়ায় আগুন নেভাতে দেরি হয়। যে কারনে ঘরটি একেবারে পুড়ে যায়। এ ঘটনায় ওই পরিবারে আতংক বিরাজ করছে।

কালিয়া থানার ওসি গনি মিয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিন্টু/জারিফ