কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই সড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় আলী আশ্রাফ (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত আলী আশ্রাফ (৪০) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ব্রাক্ষণপাড়া এলাকার আলতাব আলীর ছেলে।
ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ তার পরিবার নিয়ে গেছে। কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।
ইআর





