চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৮৮৬ বোতল ফেনসিডিলসহ মাইনুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
চক আলমপুর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।মাইনুল শিবগঞ্জ উপজেলার আলীনগর গ্রামের লোকমান আলীর ছেলে।
র্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক মেজর সফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুর এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় মাইনুল ইজিবাইক করে আমের ক্যারেটের (ঝুড়ি) মধ্যে ফেনসিডিল পরিবহন করছিল বলে জানান তিনি।
সফিকুর রহমান আরও জানান, ১০টি আমের ক্যারেটেরের মধ্যে লুকিয়ে রাখা ভারতীয় ৮৮৬ বোতল ফেনসিডিল, ১ মন আম, নগদ ২৫০০টাকা ও ইজিবাইকটি জব্দ করে র্যাব সদস্যরা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





