নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে মঙ্গলবার রাতে চার’শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।এসময় মুন্নী (৩৫) নামে ইয়াবা পাচারকারী এক নারীকে আটক করা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই ) কাজী মাসুদ ইবনে আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা সোবহানিয়া আলীয়া মাদ্রাসার সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা,১৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ