রাজধানীতে ৬০টি স্বর্ণের বারসহ ৩ যুবককে আটক করেছে বনানী থানা পুলিশ।
রোবার বিকাল সাড়ে ৩টায় বনানীর ১১ নম্বর রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
বনানী থানার অফিসার ইন চার্জ ভূইঁয়া মাহবুব হাসান জানান, আটকরা হলেন, শাহীন (৩২), আবুল কাশেম (৩৮) ও শাহাবুদ্দিন (২৮)।
আটকের পর বিকাল সোয়া ৫টার দিকে গুলশান জোনের ডিসি খন্দকার লুৎফুল কবির ঘটনার বিস্তারিত জানান।
তিনি বলেন, স্বর্ণ চোরাচালানকারীদলের একটি দল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ওই ৬০টি স্বর্ণের বার ঢাকায় নিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বনানী মোড়ে একটি স্কুটারে অভিযান চালিয়ে কালো রঙয়ের একটি ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করা হয়।
এসময় স্বর্ণ বহনকারী ওই ৩ যুবককে আটক করা হয়।
[b]ঢাকা, জেইউ, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
রাজধানীতে ৬০টি স্বর্ণের বার উদ্ধার, আটক ৩
রাজধানীতে ৬০টি স্বর্ণের বারসহ ৩ যুবককে আটক করেছে বনানী থানা পুলিশ। রোবার বিকাল সাড়ে ৩টায় বনানীর ১১ নম্বর রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। বনানী থানার অফিসার ইন চার্জ ভূইঁয়া মাহবুব হাসান জানান, আটকরা হলেন, শাহীন (৩২), আবুল কাশেম (৩৮) ও শাহাবুদ্দিন (২৮)।





