নারায়ণগঞ্জ নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সোহাগকে (২৫) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সোমবার রাত ১০টায় ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ শহরের ১নং বাবুরাইলের নিলুর ছেলে।
ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, সোহাগসহ কয়েকজন মাসদাইর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছেন এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় সোহাগকে আটকরা হয় এবং তার দেহ তল্লাশি করে একটি পাইপগান উদ্ধার করা হয়। সোহাগের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
এমই





