কক্সবাজারের রামু থেকে চার হাজার পিস ইয়াবাসহ হাবিবুল্লা হাবিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। রামুর বাসিন্দা আবুল হোসেনের বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক হাবিব টেকনাফের ইসলামবাগ গ্রামের নাজির আহমেদের ছেলে। হাবিব ওই বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছেন। তবে আবুল হোসেনকে আটক করা যায়নি।
র্যাব-৭ এর এএসপি সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





