মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত ময়মনসিংহের ৬ আসামির মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সোমবার বিকালে ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ঢোলাদিয়া গ্রামের আবদুর রহিম মাস্টার, নিমতলা এলাকার জামাল উদ্দিন, মুক্তাগাছা উপজেলার কুড়িপাড়া গ্রামের আবদুস সালাম মুন্সী ও আড়াইবাড়িয়া গ্রামের সুরুজ আলী ফকির।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হবে।
এর আগে সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয়জনকে গ্রেফতারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরোয়ানাভুক্ত অন্য দুজন এখনও পলাতক রয়েছে বলে তিনি জানান।
এমবি





