জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।
বাংলা ও ইংরেজিতে দেওয়া টুইট বার্তায় আনসার আল ইসলামের ‘দুঃসাহসী মুজাহিদীনরা’ সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’–এর পরিচালক জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু সামির মাহবুব তনয়কে হত্যা করেছে।
জুলহাজ ও তাঁর বন্ধু তয়নকে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
এমবি





