রাজধানীর মিরপুরে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মিরপুরের ভাষানটেক দেওয়ান পাড়ার দ্বিতীয় তলা মসজিদের পাশে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রিকশাচালক রাশেদ (২৬) ও তার স্ত্রী মালা (২০)
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সংবাদ পেয়ে রাশেদ ও মালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে ছয়দিন আগে ওই বাড়িতে উঠেছিল তারা। বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর





