চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত আটটা থেকে দুইটা পর্যন্ত এ অভিযান চলে।

আটককৃতরা হলেন, মো. শামীম (৩০), মো. জাকির (৩২), রবিউল আলম (১৮), মো. হাসান (২৫), শামসুল আলম (৩২), হোসেন আহম্মদ (৩৮)।

আটকৃতদের সকলেরই বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলা ও পাশ্ববর্তী এলাকায়।

এদের মধ্যে শামীমের কাছে ৫০০, জাকিরের কাছে ৬০০, রবিউলের কাছে ৪০০, হাসানের কাছে ২০০ এবং শামসুল ও হোসেনের কাছে ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।

বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মহসিন জানান, এরা সকলেই ইয়াবা পাচার চক্রের সদস্য। তারা টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরীতে পাচার করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ