রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে হৃদয় (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
সবুজবাগ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন পিটিয়ে তাকে রাস্তায় ফেলে রাখে। আমরা খবর পেয়ে সবুজবাগ এলাকায় গিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পাই। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসআই আনোয়ার বলেন, যুবকটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
এমআর





