কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে সাঈদ আনসারী বিপ্লব (তালা) প্রতীকে ৯১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারেক আল মামুন (আনারস) প্রতীকে পেয়েছেন ৫২৭১ ভোট।

রোববার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি কেন্দ্রে প্রায় ২১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ওই ইউপির চেয়ারম্যান ফিরোজ আল মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদ শূন্য হয় ।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই