নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা থেকে মো. ফয়সাল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ২টার দিকে পৌরসভার আটিয়া বাড়ী পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফয়সাল পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন করিমপুর গ্রামের ভান্ডারি বাড়ির আবু মিয়ার ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটিয়া বাড়ী পোল এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ সন্ত্রাসী ফয়সালকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ