বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) শিক্ষকরা সব ধরনের কাযকর্ম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে।

সোমবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করে শিক্ষকরা।

জানা গেছে, অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে সব ধরনের কাযকর্ম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

এদিকে একই দাবিতে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এমবি