মেয়েটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী (বোবা)। আনুমানিক ৮ বছর বয়সী এই মেয়েটিকে কয়েকদিন আগে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দবির মোল্লার গেটে কান্নারত অবস্থায় বাসের এক হেলপার তাকে সেখান থেকে উদ্ধার করে কুমারখালী থানায় হস্তান্তর করে।

পরে সেখান থেকে প্রবেশন কর্মকর্তা সুশান্ত কুমার পাল ও জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রশন অফিসার কেকেআর ফজলে রাব্বীর কাছে হস্তান্তর করে কুমারখালী থানার পুলিশ। কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রতে হস্তান্তর করে মেয়েটিকে।

তবে মেয়েটি কথা বলতে না পারলেও সে হিন্দু সম্প্রদায় এর মেয়ে বলে ঈশারা ইঙ্গিতে জানা গেছে।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প পরিচালক কামাল হোসেন জানান, মেয়েটির নাম পরিচয় কিছু বলতে পারেনি।

তবে বর্ণমালার অক্ষর ধরে তার নাম রেখা বলে জানা গেছে এবং দুর্গা ও শিবের ছবিতে প্রণাম জানিয়ে এবং ইশারায় তার মায়ের মাথায় সিদুর রয়েছে বলে উল্লেখ করছিলো। আর এ থেকেই ধারণা করা হচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের মেয়ে।

মেয়েটির যদি কারো পরিচিত কেউ থেকে থাকে তবে কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র অথবা জেলা সমাজসেবা অধিদপ্তরের যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এমআইএস