জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)’র চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন।
আজ (২৬ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ, মিরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করছেন র্যাবের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শাহবাগে অভিযান চালাচ্ছেন র্যাব-৩’র নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, দুপুর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই জায়গায় অভিযান চালাচ্ছি। জরিমানা করাই মূল উদ্দেশ্য না। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। তবে যেসব শিক্ষিত মানুষ অসচেতনভাবে মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
ফার্মগেট এলাকায় অভিযান চলাকালীন সময়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান বলেন, “তুলনামূলকভাবে শিক্ষিত মানুষরাই মাস্ক ব্যবহার করছেন না। তাদের জরিমানা করছি। অন্যদিকে কিছু দরিদ্র শ্রমিকরা একই মাস্ক বার বার ব্যবহার করছেন, তাদেরকে সচেতন করাসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করছি।”
এমবি





