নেত্রকোনার আটপাড়ায় ট্রাকের চাপায় জসিম উদ্দিন (১২) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মনসুরপুর বাজার এলাকায় বারহাট্টা-আটপাড়া সড়কে এ দুঘর্টনা ঘটে। জসিম উদ্দিন উপজেলার ভোগাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আটপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, বিকালে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো জসিম। পথে মনসুরপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ট্রাকটি আটক করে। তবে, এর চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

কেএইচ