চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষনা করলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ রোববার দুপুরে নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন।এটি চসিকের তৃতীয় নির্বাচিত মেয়র হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১১৯৭ কোটি ৪২ লাখ টাকা, উন্নয়ন অনুদান ৯৮৫ কোটি ১০ লাখ টাকা।

গত অর্থবছরের ৫৯২ কোটি ৬৬ লাখ টাকার সংশোধিত বাজেটে নিজস্ব তহবিল থেকে ৩২৯ কোটি ১০ লাখ ১৬ হাজার এবং ২২৭ কোটি ৮০ লাভ ৮৪ হাজার টাকা দেখানো হয়েছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মাসুম/ এমবিএইচ