দেশের সম্মানিত ব্যক্তি এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে কাওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জেড





