চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ৩১ টাকা কেজি দরে দুই লাখ টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

চালের এই দাম গত আমন মৌসুমের সংগ্রহমূল্য থেকে এক টাকা কম। গতবছর ৩২ টাকা কেজি দরে তিন লাখ টন আমন চাল সংগ্রহ করেছিল সরকার।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত এবারের আমন সংগ্রহ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী আরো জানান, খোলাবাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির মূল্য কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে এটা কার্যকর হবে তিনি তা জানাননি।

এমআর