মেহেরপুর জেলার গাংনীতে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন।
গতকাল রাত ৮টায় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ সদস্যরা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধর্ষণের অভিযোগে ৩ যুবকের নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতার বাবা।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পোড়াপাড়ার যুবতিটিকে বৃহস্পতিবার বিকেলে ২-৩ জন যুবক কৌশলে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে বিকেল থেকে আশে-পাশের কয়েকটি গ্রামে খোঁজাখুজি করে। পরে রাতে গাঁড়াডোব-খোকসা গ্রামের মধ্যেবর্তী মাঠের একটি কলাবাগান থেকে ওই যুবতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর যুবতীটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। এ সময় শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় তাকে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ধর্ষণের ঘটনায় ধর্ষিতার জবানবন্দি অনুয়ায়ী ধর্ষণের সঙ্গে জড়িত গাঁড়াডোব গ্রামের কাচারীপাড়ার আবু আহম্মেদ-এর ছেলে ইলেক্ট্রিক মিস্ত্রি কাজল হোসেন (১৯), একই গ্রামের রবু হোসেনের ছেলে আশিক (১৮) ও গোলাম রসুলের ছেলে শাহিন হোসেন (১৮)-এর নামে গতকাল রাত রাত ১টার দিকে মামলা করা হয়। ধর্ষিতার সৎ পিতা আব্দুল মান্নান মামলাটি করেন।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।সূত্র: মানবজমিন
জেড





